প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ অবসানে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। আফ্রিকার চারটি দেশ সফর শেষে বৃহস্পতিবার রোমে ফেরার পথে এক ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
পোপ বলেন, ‘আমি শান্তির জন্য সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানাই। সব পক্ষকে যুদ্ধের হুমকি দূর করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’তিনি আরও বলেন, ‘একজন ধর্মগুরু হিসেবে আমি কখনোই যুদ্ধের পক্ষে থাকতে পারি না। আমি সবাইকে শান্তির সংস্কৃতি থেকে সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই—যেখানে ঘৃণা ও বিভাজনের স্থান নেই।’
সূত্র: বিবিসি, এপি