• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত বিনোদন : বিশ্ব মা দিবস আজ রবিবার। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন মা। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ফেসবুকে শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।
পরীমণির এই পোস্টটির মন্তব্য ঘরে দেখা গেছে ভক্তদের প্রশংসার জোয়ার। বিশেষ করে নেটিজেনদের অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।
উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীর। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন নায়িকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category