• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সরকারের মেয়াদ আড়াই মাস হলেও প্রধানমন্ত্রী শুরু থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতকরণ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ না হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। মে দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভিন্ন ভাষা, পেশা ও শ্রেণির মানুষ নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলেন। কোনো আন্দোলন সফল করতে এবং ন্যায্য অধিকার আদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category