• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোয় অধিকতর উৎকৃষ্টতা আনয়ন এবং তারল্য ব্যবস্থাপনা আরো সুসংহত করার লক্ষ্যে আগামী ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ হবে এবং দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

বর্তমানে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক (ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসহ)-কে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম ৩.৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে হয়। এই আদেশ আগামী মার্চ ৫ থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও