• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

প্রভাত রিপোর্ট / ২৪৮ বার
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলা যুবদলের ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ কমিটিতে থাকা নেতৃবৃন্দকে স্বাগত-শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নাজিরপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা। রবিবার (২৯ জুন) বিকাল ৪ টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শত শত যুবদলের নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নানান স্লোগানের মধ্য দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে পথসভা মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন খান, উপজেলা যুবদল নেতা বদিউজ্জামান ভূঁইয়া,মনজু সিকদার, মো. বাবুল খান, রিয়াজ শেখ, আইয়াদুল বেপারী, মো. ফিরোজ , ইউসুফ সরদার , নান্নু সহ ৯ ইউনিয়নের যুবদলের নেতাকর্মী উপস্থিত বক্তব্য রাখেন।
উক্ত আনন্দ মিছিল ও পথসভায় বক্তারা তাদের বক্তব্য বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক নির্যাতিত হয়েছি ,আমাদের নেতাকর্মীদের নানা জুলুমের শিকার হয়েছে , তারই ফলশ্রুতিতে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি যোগ্য নেতাদের হাতে যুবদলের দায়িত্ব হস্তান্তর করেছেন এবং জেলা যুবদলের সব উপজেলা কমিটিকে সুসংগঠিত করে তারেক রহমানের হাতকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে উপহার দিবেন এবং আওয়ামী লীগের দেশ বিরোধী সকল সরযনত্রের মোকাবেলা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
ঐদিন বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কামরুজ্জামান তুষার আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে এ কমিটিতে দায়িত্ব দেয়া হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেয়া হয়েছে। বাকী অন্য সকলকে সদস্য হিসেবে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও