• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দী এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশে করে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয় পুলিশ পাঠানো হয়েছে।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা চলে যান। আজ সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও