• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কন্যা দুয়ার জন্য রাতে ঘুমাতে পারছেন না দীপিকা

প্রভাত রিপোর্ট / ১১৮ বার
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। এদিকে গত বছর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তিনি এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। আপাতত মেয়েকে নেয় ব্যস্ত সময় পার করছেন তিনি।বাচ্চাদের জন্য রাতভর জেগে থাকার কারণে অনেক সময় মায়েদের ঘুমের সমস্যা তৈরি হয়। তবে দুয়া নাকি লক্ষ্মী মেয়ে। মাকে সেভাবে জ্বালায় না। তাসত্ত্বেও রাতে ঘুম হচ্ছে না দীপিকার। একথা শুনে নিশ্চয়ই মনে দুষ্টু প্রশ্ন জাগছে? তবে তেমন কিছু নয়। এই বিষয়টা চলুন খোলসা করা যাক।
সম্প্রতি দীপিকা পাড়ুকোন মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন। তাতে একটি মহিলাকে চোখ খুলে শুয়ে থাকতে দেখা যায়। পাশে রাখা দুটি রং। একটি রুপোলি এবং অপরটি সোনালি। ওই রং দুটি তুলি দিয়ে মেশানো হচ্ছে। ভিডিওতে বলা হচ্ছে, ‘মিক্সিং, মিক্সিং, মিক্সিং।’ যার দ্বারা স্পষ্ট কিছু মেশানো হচ্ছে। আর মিশ্রণের ফলে তৈরি হয়েছে ‘গিলভার’ রং। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তাদের প্রশ্ন হঠাৎ মধ্যরাতে দীপিকা কেন ঘুমাচ্ছে না। তবে এ বিষয়ে অভিনেত্রী কোনো কিছু বলেননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও