• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন সিটি করপোরেশন হলো বগুড়া সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৪

জননিরাপত্তায় ৬৬৭টি টহল, ৭১টি চেকপোস্ট

প্রভাত রিপোর্ট / ১৫৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় মহানগরজুড়ে ৬৬৭টি টহল দল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ৫০টি থানা এলাকায় দুই পালায় মোট ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টহল টিম কাজ করে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট বসানো হয়।
ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ছয়জন ডাকাত, সাতজন সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী। তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি গাড়ি, ২৩টি প্রিন্টেড স্মার্ট কার্ড, ছয়টি মোবাইল ও ১৮টি পাসপোর্ট। এছাড়া মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও