• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

প্রভাত রিপোর্ট / ২৮০ বার
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

প্রভাত ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।
ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।
অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল রবিবার। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।

সূত্র : খালিজ টাইমস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও