• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন
অপারেশন ডেভিল হান্ট

গাইবান্ধায় আ.লীগের ২ নেতা গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৫৪ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নজরুল ইসলাম.গাইবান্ধা

ডেভিল হান্ট অপারেশনে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করছে পুলিশ। গতবৃহ¯পতিবার রাতে জেলা শহরের ৯ নং ওয়ার্ডেরএকোস্টেট পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- পৌর শহরের মোঃ আঃ মতিন বিহারীর ছেলে ঠিকাদার খান মো. সাঈদ হোসেন জসিম (৪৫)। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদকের দায়িত্বে রয়েছেন। অপরজন হলো- গাইবান্ধা শহরের একোয়াস্টেট পাড়ার মৃত মন্টু মিয়া ছেলে ও সাবেক গাইবান্ধা পৌর সভার প্যানেল মেয়র মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮)। তিনি সাবেক গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক ছিলেন। এছাড়া তিনি পলাতক সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও মাহমুদ হাসান রিপন এমপির ঠিকাদারি ব্যবসায়িক পাটনার।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের কিছু কর্মী দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানি পোস্ট দিয়ে যাচ্ছে। এদের মধ্য বিভিন্ন মামলার আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে নানা ধরনের সহযোগী ছিলেন। এ ধরনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে এদিন আওয়ামী লীগের দুই নেতাকে শহরের একোয়াস্টেট পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও