• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চান তথ্যমন্ত্রী ৩ মে থেকে ধান-গম ও ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু দ্বিগুণ দামে বিক্রি এলপিজি সিলিন্ডার, ভোগান্তিতে গ্রাহক ফুয়েল পাসেও তেল নিতে কমছে না অপেক্ষা জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে

৮ কোটির ব্যাটারকে রিটায়ার্ড করল মুম্বাই

প্রভাত রিপোর্ট / ১২৮ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস

গত শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লক্ষ্য তাড়ায় চমকে দেওয়া সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ম্যাচের একেবারে শেষবেলায় উইকেটে থিতু হওয়া তিলককে তুলে নিয়ে মিচেল স্যান্টনারকে ব্যাট করতে পাঠায়। তিলককে রিটায়ার্ড আউট করিয়েও অবশ্য কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে মুম্বাই। তবে মুম্বাইয়ের জন্য চিন্তার বিষয় তিলকের এমন ব্যাটিং। তাকে ৮ কোটি রুপিতে মেগা নিলামের আগে ধরে রেখেছিল ইন্ডিয়ান্সরা।
লক্ষ্ণৌর বিপক্ষে জয়ের জন্য যখন ৭ বলে ২৪ রান দরকার ছিল মুম্বাইয়ের। তখন উইকেটে সেট ব্যাটার তিলক। কিন্ত এদিন কিছুতেই যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। ফলে তাকে রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই। তিলকের বদলে ব্যাট হাতে ক্রিজে যান মিচেল স্যান্টনার। ম্যাচের শেষে মুম্বাই কোচ তিলককে ডেকে নেওয়ার কারণও জানান। মাহেলা জয়াবর্ধনে দাবি করেন যে, স্লগ ওভারে তিলক মারতে পারছিলেন না বলেই তাকে তুলে নিয়ে নতুন কাউকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। এটা কৌশলগত সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, ক্রিকেটার জীবনে জয়াবর্ধনে নিজেও রিটায়ার্ড আউট হয়েছিলেন। তবে আইপিএলে নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪ বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে জয়াবর্ধনেকে তুলে নেয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।
২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান হেড কোচ মাহেলা জয়াবর্ধনে ১৫০ রানে পৌঁছনোর পরে রিটায়ার্ড আউট হয়েছিলেন। একই ম্যাচের সেই ইনিংসেই মার্ভান আতাপত্তু ২০০ রানে পৌঁছনোর পরে রিটায়ার্ড আউট হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও