• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

‘তোমরা আমাদের হৃদয়ে আছো’, ফিলিস্তিনিদের নিয়ে জামাল

প্রভাত রিপোর্ট / ১২২ বার
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এ ভূখন্ডে গত একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। ইসরায়েলি সেনারা একের পর এক গাজার আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে প্রাণহানীর পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গাজার স্বাস্থ্য সেবা খাত ভেঙে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে সাধারণ মানুষই নয়, চিকিৎসকেরাও রক্ষা পাননি। তাদেরকেও হত্যা করা হচ্ছে। গাজায় এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে পুরো বিশ্ববাসীকে আজ সোমবার কর্মবিরতি পালনের আহ্বান করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অনেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাও ইসরায়েলের এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় আছেন জামাল ভূইয়াও।
ফিলিস্তিন ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচের একটি মুহুর্তের ছবি পোস্ট করে জামাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও