• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন

প্রভাত রিপোর্ট / ১৩২ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: বিমানে ওঠার ছবি দিয়ে লিটন দাস লিখেছিলেন ‘রোমাঞ্চকর সময়ের অপেক্ষায়।’ পাকিস্তানে পৌঁছে করাচি কিংসের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনার ছবিও দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে লিটনের যাত্রা। আঙুলের চোটের কারণে দেশে ফিরে আসছেন তিনি। অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন। আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় দুই সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
এ নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শুনেছি লিটন আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফেরার পর দেখে তারপর বলতে পারব কী অবস্থা।’ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’
এবার পিএসএলের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। এর আগে আইপিএল, এলপিএলে খেললেও কখনো পিএসএলে মাঠে নামা হয়নি তাঁর।
বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও