• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি : নাজনীন নীহা

প্রভাত রিপোর্ট / ১১১ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘মন দুয়ারি’ নামে একটি নাটক। সেখানে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। রোম্যান্টিক ঘরানার এ নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। এরপর থেকেই দর্শকের আগ্রহ বাড়তে থাকে এ জুটির নতুন আরও নাটক দেখার। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন এ জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’। গত ঈদে মুক্তি পায় নাটকটি। এরপর থেকে নাকি আরও বেশি সাড়া পাচ্ছেন, এমনটি জানালেন অভিনেত্রী। বলা বাহুল্য, তার অভিনীত প্রায় সব নাটকই রোম্যান্টিক গল্পের। সম্প্রতি এক গণমাধ্যমে নীহা বলেন, ‘আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোম্যান্টিক কাজে চান। আমিও রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ুক, আরও শিখি, তারপর ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করব। এদিকে নীহা অভিনীত আরও দুটি নাটক অদূর আগামীতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও