• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ২৬ বার
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসেবে নিয়োগ দিয়েছেন। কামলা হিসেবে হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। তিনি বলেন, আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না; তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রবার রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন ধর্মমন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হইছে-এটা আপনারা স্বীকার করবেন। এবার আমরা যে একটা অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এভাবে আগে হয় নাই, আগে কখনো টিকেট এভাবে আগে হয় নাই, আগে কখনো এভাবে একশ’ ভাগ বাড়ি ভাড়া হয় নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। তিনি আরও বলেন, আমার বিমানের ভাইয়েরা-বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইন্সের ভাইয়েরা-বোনেরা যে পরিশ্রম করছে-আসার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না; তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ধর্মমন্ত্রী বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদের হাজীদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন; তারা যেন সুন্দর-সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। তিনি বলেন, সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ যা চান তাই হয়। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ন্যায়নিষ্ঠার মধ্যে চলতে হবে, সততার মাধ্যমে চলতে হবে-তাহলে আমরা দেশে শান্তি আনতে পারবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও