• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: পূর্বাচলে নির্মানাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশায় কিছু পরিবর্তন আনার কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শনিবার (১৮ এপ্রিল) ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে পূর্বাচলে চলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘‘আজ ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন, আমরা তাকে পুরো ডিজাইন দেখিয়েছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি।’’
ক্রিকেটের বাইরে আরও কিছু খেলা রাখার ইঙ্গিত দিয়ে তামিম বলেন, ‘‘এটা অনেক বড় একটা প্রোপার্টি। ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেটের সঙ্গে আরও কিছু খেলাকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন। আমরা যদি তা করতে পারি তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তো অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’’
স্টেডিয়ামের ডিজাইন নিয়ে তামিম বলেন, ‘‘যারা এর ডিজাইন করেছেন তাদের সঙ্গে আলোচনা করবো। এ জন্য যদি অন্য কারো সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তাহলে এনএসসিকে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। কারণ যদি আমরা একটি বড় স্টেডিয়াম করতে চাই, সেক্ষেত্রে সেখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে।’’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও