• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পহেলা বৈশাখ : বরগুনায় রেকর্ড পরিমাণ বেড়েছে ইলিশের দাম

প্রভাত রিপোর্ট / ১৭৩ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, পাথরঘাটা

বরগুনায় রেকর্ড পরিমাণ বেড়েছে ইলিশের দাম। বরগুনার পাথরঘাটার পাইকারি বাজারে বড় আকৃতির ইলিশ মণ প্রতি (৪০ কেজি) বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ইলিশের দাম পড়ছে ৩ হাজার ৭৫০ টাকা।
দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র খোঁজ নিয়ে জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে। তবে সাগর নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। তাই চাহিদার তুলনায় ইলিশের যোগান কম। এই পরিস্থিতিতে রেকর্ড পরিমাণ বেড়েছে ইলিশে দাম।
বরগুনার পাথরঘাটা পাইকারি মৎস্য বাজারে এক কেজির উপরের ওজনের ইলিশের মণ (৪০ কেজি) বিক্রি হচ্ছে দেড় লাখ টাকা। ৮০০ গ্রাম থেকে ১ কেজির নিচের ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে এক লাখ টাকায়। ৫০০ গ্রাম থেকে ৮০০ গ্রামের নিচের সাইজের ইলিশের মন বিক্রি হচ্ছে ৪৮ হাজার থেকে ৭৫ হাজার টাকা। ৩’শ গ্রাম থেকে ৩’শ ৫০ গ্রামে ওজনের ইলিশের মন বিক্রি হচ্ছে ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা।
পাইকারি বিক্রেতা আলামিন হোসেন বলেন, একদিকে পহেলা বৈশাখের কারণে ইলিশ মাছের চাহিদা রয়েছে প্রচুর। তবে চাহিদার ‍তুলনায় যোগান কম। তাই মাছের দাম অস্বাভাবিক বেড়েছে।
জেলে মোহাম্মদ রবিউল, কাউসার হোসেনসহ কয়েকজন জানিয়েছেন, বঙ্গোপসাগর ও নদীতে অবৈধ জাল (সূক্ষ ফাঁস) দিয়ে ইলিশের পোনা (ছোট মাছ) নষ্ট করছে কিছু জেলে। এ কারণে সাগরে ও নদীতে মাছ কমে যাচ্ছে। আমরা পর্যাপ্ত মাছ ধরতে পারছি না। যে মাছ পাচ্ছি তাতে আমাদের খরচ হচ্ছে না। আমরা দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছি।
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অবৈধ মাছ ধরার ট্রলারের কারণে নির্বিচারে মারা যাচ্ছে ছোট ইলিশ। আর এ কারণে দিন দিন সাগর ইলিশ শূন্য হয়ে পড়ছে। তাছাড়া বৈধ ট্রোলিং জাহাজের মাছ ধরার কথা রয়েছে বঙ্গোপসাগরের ৪০ মিটার গভীর পানিতে। কিন্তু তারা পাঁচ থেকে সাত মিটার পানিতে এসে মাছ শিকার করছে। মূলত কম পানিতে ছোট ইলিশ মাছগুলো খাবার খেতে এসে অবৈধ জলে ধরা পড়ে।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ শিকার হয়েছে ১ হাজার ৫৮২ মেট্রিক টন। তা কমে ২০২৪-২০২৫ অর্থবছরে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৪ মেট্রিক টনে। অর্থ্যাৎ গত বছরের তুলনায় চলতি বছরে ১৮৮ মেট্রিক টন ইলিশ কম শিকার হয়েছে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, প্রাকৃতিক কারণ ও অবৈধ জলে ইলিশের পোনা শিকারের ফলে বিগত বছরের তুলনায় এ বছর ইলিশের পরিমাণ কম। অবৈধ জাল বন্ধ করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও