• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আগামী বছর সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ আমরা শূন্য থেকে শুরু করেছি, সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী জাটকা রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চললেও থামছে না ইলিশ পোনা নিধন লোডশেডিংয়ে অতিষ্ঠ বরিশালের দুই হাসপাতালের রোগী ও স্বজনরা গভীর রাতে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা এএসআই গাজীপুরে রিসোর্টে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি ফরিদপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানি আলোচকদের নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল পাকিস্তান

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

প্রভাত রিপোর্ট / ১৫০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা। আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। এছাড়াও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও