• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বনানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

প্রভাত রিপোর্ট / ১২০ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশা চালকরা আন্দোলন করছেন। কেউ আন্দোলনের ছবি কিংবা ভিডিও করলেই তাকে ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন অটোরিকশা চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে চালকদের এই আন্দোলন বেশ কয়েকদিন ধরেই চলছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, আন্দোলনের ছবি বা ভিডিও যারাই তুলতে যান তাদেরকে ধাওয়া দিয়ে মারধর করছেন চালকরা। ছবি-ভিডিও করার সময় বনানী ১১ নম্বর রোডের মাথায় কয়েকজনকে লাঠিপেটাও করেছেন রিকশা চালকরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরকেই লাঠিপেটা করেন রিকশাচালকরা। স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত রিকশা চালকরা বর্তমানে বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। রিকশা চালকরা কাউকে মারধর করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, যারাই তাদের আন্দোলনের ছবি ও ভিডিও নেয়ার চেষ্টা করছে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছে চালকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও