• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

ঝিনাইদহে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

প্রভাত রিপোর্ট / ৩৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: মধ্যরাতে দোকানের দেওয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্সে এ চুরি সংঘটিত হয়েছে। দোকান মালিক অলোক বোস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোররা শরীরে পিপি, হ্যান্ডগ্লাভস ও মাস্ক পরিহিত ছিল। তারা সিন্দুকের তালা ভেঙে প্রায় ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় এমন চুরি আগেও ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র মেডিকেল পিপি ও মাস্ক পরে দোকানে প্রবেশ করে। যাতে করে তাদের চেনা না যায়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো অভিযোগ পাইনি। তবে ভিকটিম অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও