• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে দুই কিশোরকে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৩৫৪ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক পুত্রসহ দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. নাঈম শেখ (৩০) উপজেলার দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে। তিনি এ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এক নম্বর আসামি ছিলেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাঈম শেখের নেতৃত্বে দুটি অপহরণের ঘটনায় মামলা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।” শনিবার (৩ মে) তাকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ রাত ৮টার দিকে উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক উথান মন্ডলের পুত্র উৎসব মন্ডল (১৫) এবং নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদ শেখ (পিতা: বাবুল শেখ) মোটরসাইকেলে করে পিরোজপুর যাওয়ার পথে চৌঠাইমহল স্টিল ব্রিজ এলাকায় অপহরণের শিকার হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণকারীরা তাদের অজ্ঞান করে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে আটকে রাখে এবং মোবাইল ফোনে অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের মুক্তি দেয়। পুলিশ জানায়, এ ঘটনায় নাজিরপুর থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও