• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

হকির ব্যর্থতা উদঘাটনে এনএসসি’র কমিটি গঠন

প্রভাত রিপোর্ট / ২৬৫ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ৪৩ বছর পর এশিয়া কাপ হকি খেলছে না বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠেয় এএইচএফ কাপে ফাইনালে উঠতে না পারায় লাল-সবুজের প্রতিনিধিরা আসন্ন এশিয়া কাপে খেলতে পারবে না। হকি দলের এই ব্যর্থতা উদঘাটনের জন্য রবিবার (৪ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
দেশের অন্যতম শীর্ষ খেলা হকি। সেই হকি চার দশক পর এশিয়ার শীর্ষ স্তরে খেলার সুযোগ হারানোয় এএইচএফ কাপে বাংলাদেশ হকি দলের ব্যর্থতা গণমাধ্যমে পর্যালোচনা হয়েছে। ঢাকা পোস্টে প্রকাশিত ‘জায়গা হয়নি জিমির, এশিয়া কাপে নেই বাংলাদেশ, ব্যর্থতার দায় কার’ শীর্ষক খবর জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি উল্লিখিত ও সংশ্লিষ্ট বিষয় যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন। পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ন কবীর এই কমিটির আহবায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য এবং সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
বাংলাদেশ হকির অন্যতম কিংবদন্তি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এএইচএফ কাপের ফিটনেস টেস্টেও তাকে ডাকেনি হকি ফেডারেশন। ৩২ বছরের বেশি খেলোয়াড় জাতীয় দলের জন্য বিবেচনা না করার অলিখিত সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। খেলোয়াড়রা খেলবেন পারফরম্যান্স, ফিটনেস ও শৃঙ্খলার ভিত্তিতে, বয়স কখনও বিবেচ্য নয়। অথচ হকি ফেডারেশন অদ্ভুত পথে হাঁটায় সেই সময় গণমাধ্যমে সাবেক খেলোয়াড় ও হকি সংশ্লিষ্টরা সমালোচনা করেছিলেন। তখনও জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপরও নিজেদের অবস্থানে দৃঢ় ছিল হকি ফেডারেশন। এএইচএফ কাপে ব্যর্থ হওয়ায় অভিজ্ঞ খেলোয়াড় জিমিকে না নেওয়ার বিষয়টি আবার উঠে আসছে আলোচনায়। দল নির্বাচন ও টুর্নামেন্টের আগে বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচের অভাব, ফেডারেশনের কর্মকর্তাদের অদূরদর্শিতাসহ আরও অনেক বিষয় প্রাসঙ্গিক হয়ে এসেছে ব্যর্থতার পর। এত বড় বিপর্যয়ের পর হকি ফেডারেশনে এখনও পোস্টমোর্টেমের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। জাতীয় স্বার্থে ফেডারেশনগুলোর অভিভাবক সংস্থা এনএসসি হকির ব্যর্থতা উদঘাটনের জন্য কমিটি গঠন করেছে। এই কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে থাকছে হকি অঙ্গন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও