• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

শেরপুরে ট্রাক ছিনতাই মামলার বাদীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রভাত রিপোর্ট / ১৯৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মো. নমশের আলম, শেরপুর : প্রায় অর্ধ কোটি টাকার ভোজ্যতেলসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মিন্টুকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে শেরপুরের কিছু ট্রাক শ্রমিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়ে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন তিনি।
লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে তার মালিকানাধীন একটি ট্রাকে করে ৭৫ ড্রাম ভোজ্যতেল পাঠানো হয় শেরপুরে। তবে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় ট্রাকটি ছিনতাই হয় বলে অভিযোগ। পরে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলেও তেলের ড্রামগুলো পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় ভালুকা থানায় মামলা করার পর ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার পর থেকেই শ্রমিক নেতা ফারুক মিয়াসহ কয়েকজন তাকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন মিন্টু। এছাড়া বৃহস্পতিবার সকালে শহরের একটি বাস টার্মিনালে তার আরেকটি ট্রাক আটকে দিয়ে শ্রমিক নেতারা আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মিন্টুর ছেলে আল রাহাত ও প্রতিষ্ঠানের ম্যানেজার মাহমুদুল হক উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি ষড়যন্ত্র।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও