• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী বছর সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ আমরা শূন্য থেকে শুরু করেছি, সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী জাটকা রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চললেও থামছে না ইলিশ পোনা নিধন লোডশেডিংয়ে অতিষ্ঠ বরিশালের দুই হাসপাতালের রোগী ও স্বজনরা গভীর রাতে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা এএসআই গাজীপুরে রিসোর্টে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি ফরিদপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানি আলোচকদের নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল পাকিস্তান

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

প্রভাত রিপোর্ট / ১৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা,মোংলা: সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এসময় ৪ চোরা শিকারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা। এসময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা। জব্দ করা হয় চোরা শিকারিদের ব্যবহৃত নৌকাটিও।
এ ঘটনায় পলাতক চোরা শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আর কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা মাংস মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও