• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নিমাণের দাবি যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার

বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

প্রভাত রিপোর্ট / ১৬৬ বার
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে এই সময়। আইপিএল নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে তার জন্য আবারো সময় বের করা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জন্য বেশ কঠিন কাজ। তাই আইপিএলকে নতুন করে সময় বের করে দিতে বাতিল হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ। একই সঙ্গে এশিয়া কাপ আয়োজনও স্থগিত করতে পারে ভারত।
আগামী অগাস্টে বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজন করবে না ভারত, বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, আন্তর্জাতিক সূচি বাতিল করে সেই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই। একই প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, অগাস্টের আগে আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না বিসিসিআই। এদিকে ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী ১৩ অগাস্ট ঢাকায় আসার কথা ভারতের।
প্রথম ওয়ানডে ১৭ অগাস্ট মিরপুরে, পরেরটি একই ভেন্যুতে ২০ অগাস্ট। দুই দল এরপর চলে যাবে চট্টগ্রামে। সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৩ অগাস্ট। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও চট্টগ্রামে, ২৬ অগাস্ট। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ২৯ ও ৩১ অগাস্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও