• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে যারা জয়ী হলেন

প্রভাত রিপোর্ট / ২৩০ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা.গাইবান্ধা: গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। এরমধ্যে অর্ডিনারি গ্রুপ ও অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্ডিনারি গ্রুপে ১২টি পদের ২৬ জন এবং এসোসিয়েট গ্রুপে ছয়টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাক আহমেদ ৬২৩ ভোট পেয়ে প্রথম, আবুল হোসেন মৃধা ৫৫৭ ভোট পেয়ে দ্বিতীয়, সামিউল হুদা সুমেল ৫৫৪ ভোট পেয়ে তৃতীয়, জাকারিয়া আলম জিম ৫২৫ ভোট পেয়ে চতুর্থ, মশিউর রহমান উজ্জ্বল ৫০০ ভোট পেয়ে পঞ্চম, আব্দুল লতিফ হক্কানী ৪৯৫ ভোট পেয়ে ষষ্ঠ, মোঃ আবু বক্কর সিদ্দিক স্বপন ৪৭১ ভোট পেয়ে সপ্তম, শাহিদত দোহা চৌধুরী ৪৬৪ ভোট পেয়ে অষ্টম, বীর মুক্তিযোদ্ধা মাকসুদা রহমান সাহান, ৪৬৩ ভোট পেয়ে নবম, সুজন প্রসাদ ৪৫৫ ভোট পেয়ে দশম, আব্দুল সবুর সরকার ৪৪৯ ভোট পেয়ে ১১ তম ও সাঈদ হোসেন জসিম ৪৪০ ভোট পেয়ে ১২ তম স্থান লাভ করে জয়ী হন।
এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপে ৬টি পদে তহিদুর রহমান মিলন ২১১ ভোট পেয়ে প্রথম, হাসান মাহমুদ জনি ২০৯ ভোট পেয়ে দ্বিতীয়, আলী কাওসার সরকার বাবুল ২০৫ ভোট পেয়ে তৃতীয়, দীপঙ্কর সাহা বাপ্পা ১৯৯ ভোট পেয়ে চতুর্থ, তাসফি রহমান ইথার, ১৮৪ ভোট পেয়ে পঞ্চম এবং ইমরান কবির শামীম ১৮৩ ভোট পেয়ে ষষ্ঠ হয়ে জয় লাভ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও