• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নিমাণের দাবি যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভুটানের লিগে মাঠে নেমেই মারিয়ার গোল

প্রভাত রিপোর্ট / ১৬৭ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: অবশেষে শুরু হয়েছে ভুটানের নারী ফুটবল লিগ। লিগের প্রথম দিনেই খেলা ছিল থিম্পু সিটির। প্রথম ম্যাচে সানিজাদারা ৪-২ গোলে হারিয়েছে ইউগেন একাডেমিকে। ভুটানের লিগে বাংলাদেশের দশ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। তিন জনই আজ প্রথম একাদশে ছিলেন। থিম্পুর চার গোলের মধ্যে একটি বাংলাদেশের মারিয়া মান্দা করেছেন। লাল কার্ড পেয়ে মারিয়াদের দল ১০ জন হলেও জয় পেতে কষ্ট হয়নি। ১২ মে ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। সেই দলে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের সর্বাধিক চার জন রয়েছেন পারো এফসিতে। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের প্রথম ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে।
বাংলাদেশ নারী ফুটবল দলের ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার ভুটানে যাওয়া দশ জনের মধ্যে কয়জনকে ডাকেন সেটাই দেখার বিষয়। ১২ ও ১৫ মে দুই দলের ম্যাচে নজর রাখবেন বাটলার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও