• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নিমাণের দাবি যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার

রিয়াল সোসিয়েদাদকে অ্যাতলেটিকো মাদ্রিদ হারালো ৪-০ গোলে

প্রভাত রিপোর্ট / ১৯৭ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ‘এটা এমন একটা দিন, যেদিন মনে হলো বল যেন বারবার আমার পায়ের সামনে এসেই পড়ছে। নিজের সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চার গোলের ম্যাচ শেষ করে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেকজান্দার সরলথ। অবশ্য পায়ের কাছে চলে আসা বলগুলোকে গোলে পরিণত কৃতিত্বটা তারই। সতীর্থদের বাড়ানো বলগুলোর মান রেখেছেন সরলথ। ম্যাচে ৩০ মিনিটের মাঝেই করেছেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন ম্যাচের ১০ মিনিট ৪৬ সেকেন্ডের মাথায়। দুই দিক থেকেই গড়েছেন ইতিহাস। লা লিগার পরিসংখ্যানের খাতাটা সরলথের কল্যাণেই শনিবার রাতে বদলেছে আরও একবার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচটা জিতেছে ৪-০ গোলে। সবগোলই এসেছে সরলথের পা থেকে। ম্যাচের ৭ম, ১০ম এবং ১১তম মিনিটে করেছেন গোল। হ্যাটট্রিকের জন্য সময় নিয়েছেন মোটে ৩ মিনিট ৫৭ সেকেন্ড। এটাই লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড। মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ডের ব্যাবধানে গোল তিনটা করেছে নরওয়েজিয়ান তারকা। এর আগে রেকর্ড ছিল দুজনের। ৮৪ বছর আগে, ১৯৪১ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ভ্যালেন্সির এডমুন্ডো সুয়ারেজ এবং তারও আগে ১৯২৯ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পোর্টিং ক্লাব ইউরোপার বেসতিত ৭ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
এদিন অবশ্য আরও একটা অসামান্য রেকর্ডের পাতায় নাম তুলেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার সরলথ। গেল মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে করেছিলেন ৪ গোল। এবারে ৪ গোল করলেন অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে। লা লিগায় কোনো খেলোয়াড়ের অন্তত দুবার এক ম্যাচে ৪ গোল করার শর্টলিস্টে তিনি তুলেছেন নিজের নাম। এর আগে এই তালিকায় ছিলেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ। সেইসঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগার বর্ণাঢ্য ইতিহাসে মাত্র ৪র্থ ফুটবলার হিসেবে এই তিন মহাতারকার পাশে বসলেন সরলথ। এই ম্যাচের মধ্য দিয়ে লা লিগায় খুব বেশি নিজেদের অবস্থান পরিবর্তন করতে না পারলেও ঠিকই অর্জনের খাতায় নাম উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদের। আনুষ্ঠানিকভাবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও