• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলোনসো ফেরাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার নিকো পাজকে

প্রভাত রিপোর্ট / ১৫৪ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে যাচ্ছেন জাবি আলোনসো। কোনো ক্লাবে নতুন কোচ মানেই নতুন খেলোয়াড়ের আগমন। আলোনসো এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নতুন কয়েকজন খেলোয়াড় তিনি নেবেন সান্তিয়াগো বার্নব্যুতে। আলোনসোর সেই পছন্দের খেলোয়াড়দের একজন আর্জেন্টিনার মিডফিল্ডার নিকো পাজ। ১৯৯৮ বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাজের ছেলে নিকো পাজ অবশ্য রিয়ালেরই একাডেমির খেলোয়াড়। নিকো পাজের ফুটবলের হাতেখড়ি সিডি সান হুয়ানে। সেখান থেকে টেনেরিফে হয়ে ২০১৬ সালে রিয়ালের যুব দলে নাম লেখান নিকো পাজ।
২০২২ সালে রিয়ালের বি দলে অভিষেক। ২০২৩ সালে খেলতে শুরু করেন মূল দলেও। কিন্তু ২০২৪ সালে ইতালির ক্লাব কোমো ৬০ লাখ ইউরোতে কিনে নেয় নিকো পাজকে। সেই সময় চুক্তিতে একটি শর্তও অবশ্য জুড়ে দেওয়া হয়েছিল। রিয়াল চাইলে তাঁকে ৯০ লাখ ইউরোতে আবার কিনতে পারবে।
স্প্যানিশ রেডিও কাদেনা কোপ খবর দিয়েছে, সেই শর্ত প্রয়োগ করেই নিকো পাজকে রিয়ালে ফেরাতে চাইছেন আলোনসো। খবরে আরও বলা হয়েছে, চলতি মৌসুমে কোমোর হয়ে সিরি ‘আ’তে ভালো খেলা নিকো পাজকে ক্লাব বিশ্বকাপের আগেই দলে ভেড়ানোর কথা ভাবছে রিয়াল। ২০ বছর বয়সী নিকো পাজ কোমোতে গড়ে উঠেছেন স্পেন ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় সেস্ক ফাব্রেগাসের অধীনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও