• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী বছর সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ আমরা শূন্য থেকে শুরু করেছি, সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী জাটকা রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চললেও থামছে না ইলিশ পোনা নিধন লোডশেডিংয়ে অতিষ্ঠ বরিশালের দুই হাসপাতালের রোগী ও স্বজনরা গভীর রাতে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা এএসআই গাজীপুরে রিসোর্টে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি ফরিদপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানি আলোচকদের নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল পাকিস্তান

ভিন্ন পোজে নজর কাড়লেন তানজিন তিশা

প্রভাত রিপোর্ট / ১১৫ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত বিনোদন : আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। মানসম্মত না হলে কোনো কাজেই নিজেকে যুক্ত রাখেন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
পুরস্কার পাওয়ার পর তিনি জানান, আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাজ করেছেন। তবে এই মুহূর্তে কাজের ব্যস্ততা অনেকটা কমই অভিনেত্রীর; তাই তো দেশের বাইরে ছুটির আমেজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে।
বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রোজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।
ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক।
এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের। বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে কখনও পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনওবা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হতে। তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের- তা বলার বাকি রাখে না।
তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও