• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আমির আগামী বছর সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ আমরা শূন্য থেকে শুরু করেছি, সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী জাটকা রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চললেও থামছে না ইলিশ পোনা নিধন লোডশেডিংয়ে অতিষ্ঠ বরিশালের দুই হাসপাতালের রোগী ও স্বজনরা গভীর রাতে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা এএসআই গাজীপুরে রিসোর্টে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি ফরিদপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দুই ম্যাচ খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: জুন উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী পুনরায় বাংলাদেশে এসেছেন। গতকাল সোমবার সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মা’ও উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হন হামজা। হামজার সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকরা বিমানবন্দরের সামনে অপেক্ষা করেছেন। হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন। জাতীয় দলের স্প্যানিশ কোচ অনুশীলনে ক্লোজড ডোর রেখেছে।
২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে হামজা বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি সপরিবারে এসে সরাসরি সিলেটে গিয়েছিলেন। সিলেট বিমানবন্দরে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। বাফুফে হামজার অভ্যর্থনা ব্যবস্থা গোছালোভাবে করতে পারেনি। ঢাকা বিমানবন্দরেও হামজাকে দেখতে সমর্থক আসলেও সেই সংখ্যাটা সিলেটের চেয়ে কমই। কেউ এসেছেন নরসিংদী থেকে, কেউবা মুন্সিগঞ্জ। ভোরের আলো ফোটার আগেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য, হামজা চৌধুরীকে একনজর দেখা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন এক দল উৎসাহী সমর্থক। শেষ পর্যন্ত দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। লক্ষ্য, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।
লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেক হয়েছে মার্চেই। তাতে কী! হামজার আগমন মানেই যেন বিশেষ কিছু। গত কয়েক দিনে সেটা ভালোভাবেই টের পাওয়া গেছে আজ বিমানবন্দরে সমর্থকদের ভিড়ও জানান দেয় তেমন কিছু। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে।
নরসিংদী থেকে ভোর ৪টায় রওনা দিয়ে বিমানবন্দরে এসেছেন আশিক নামের এক ফুটবলপ্রেমী। হামরা বের হওয়ার আগে কথা হলো তাঁর সঙ্গে। ফুটবল এবং হামজাকে ঘিরে যেন উচ্ছ্বাসের শেষ নেই আশিকের, ‘টিভিতে হামজার খেলা দেখেছিলাম। এবার (বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের) টিকিটও পাইনি। তাই কষ্ট করে এত দূর থেকে এসেছি। হামজাকে একবার দেখতে পারলে খুব ভালো লাগবে।’
সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনার শুরু। কবে তিনি দেশে আসবেন সে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা। এর আগে গত ১৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। যে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং-চার দলের পয়েন্টই সমান ১ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও