• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে নাজিরপুরে মিষ্টি বিতরণ

প্রভাত রিপোর্ট / ৩৩৮ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে নাজিরপুর উপজেলা ছাত্রদল। শুক্রবার ( ৬ জুন) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান ও উদীয়মান ছাত্রনেতা রাব্বী রাইহান প্রিন্স এর নেতৃত্বে উপজেলা সদর বাজারে এ মিষ্টি বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম, শাখারীকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল মল্লিক, শেখ মাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, অমিত মন্ডল প্রমুখ।
মিষ্টি বিতরণ শেষে ছাত্রনেতা প্রিন্স নতুন কমিটিকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে বলেন,পিরোজপুর জেলা ছাত্রদলের নেতৃত্ব তাদের যে কর্মসূচী আসবে বিগত বছর গুলোর মত নাজিরপুর ছাত্রদল তাদের নেতৃত্বে মাঠে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ৩ জুন মঙ্গলবার ছাএদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়। কমিটিতে সালাউদ্দিন তালুকদার কুমারকে সভাপতি ও মাহমুদুল হাসান শাহিনকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ আট বছর পরে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও