• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার ‘ভূত বাংলা’র পারিশ্রমিক নিয়ে জোর চর্চা, অক্ষয় নিয়েছেন ৫০ কোটি

উয়েফা নেশনস লিগ ফাইনালে এক দর্শকের মৃত্যু

প্রভাত রিপোর্ট / ১৮১ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: পর্তুগাল–স্পেন উয়েফা নেশনস লিগ ফাইনালের সময় স্টেডিয়ামে এক দর্শক মারা গেছেন। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারির ওপরের অংশে থাকা ওই দর্শক নিচে প্রেসবক্সের সামনে পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ম্যাচের পর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জার্মানির সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, ওই দর্শক ছিলেন জার্মান। তাঁর দেশ জার্মানি নেশনস লিগের ফাইনালে না থাকলেও তিনি খেলা দেখতে এসেছিলেন। তাঁর বাড়ি গারমিশ-পার্টেনকিরচেন জেলায়। তবে তাঁর নাম, বয়স ও পেশা সম্পর্কে কিছু জানানো হয়নি।
ঘটনার বিবরণে জানা যায়, ক্রিস্টিয়ানো রোনালদো–লামিনে ইয়ামালদের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে আচমকাই এক ব্যক্তি স্টেডিয়ামের ওপরের অংশ থেকে নিচে পড়ে যান। বিল্ডের খবরে বলা হয়, ওপর থেকে ৮ মিটার নিচে ১০৩ নম্বর ব্লকে পড়ে যান ওই ব্যক্তি। ওই জায়গাতেই সাংবাদিকদের বসার জায়গা। টিভি সম্প্রচারে ধারাভাষ্যও চলছিল সেখান থেকে।
মেডিকেল ইমার্জেন্সি দলের সদস্যরা তাঁকে চিকিৎসা দিতে দ্রুত ছুটে আসেন। নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ৪০ জনের মতো স্টুয়ার্ড জায়গাটি ঘেরাও করে রাখেন। ওই সময় আশপাশের দর্শক ছাড়া অন্যরা বিষয়টি টের পাননি। খেলাও চলেছে যথা নিয়মে।
রোনালদো বললেন, পর্তুগালের হয়ে শিরোপা ক্লাবে জেতা সব ট্রফির চেয়ে বড়
অতিরিক্ত আধা ঘণ্টার খেলা চলার সময় আরটিএলের ধারাভাষ্যকার রবার্ট হাংকি জানান, সংবাদকর্মীরা সংশয়ের মধ্যে আছেন। কারণ, মিডিয়া স্ট্যান্ডের ওপর থেকে একজন দর্শক পড়ে গেছেন। এর কিছুক্ষণ পর তিনি বলেন, ‘আমাদের ডেস্কের সামনে অনেক স্টুয়ার্ড ও প্যারামেডিক কাজ করছেন।’ ম্যাচের বিরতির সময় কিছুক্ষণ চুপ করে থাকার কারণও এটি ছিল বলে জানান তিনি।
ফাইনালের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হলে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রথমেই বলেন, ‘প্রশ্ন নেওয়ার আগেই আমি ওই দর্শকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যিনি আজ গ্যালারিতে মারা গেছেন। এতে বোঝা যায়, আমাদের জন্য জীবন কত গুরুত্বপূর্ণ।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও