• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার ‘ভূত বাংলা’র পারিশ্রমিক নিয়ে জোর চর্চা, অক্ষয় নিয়েছেন ৫০ কোটি

‘ভূত বাংলা’র পারিশ্রমিক নিয়ে জোর চর্চা, অক্ষয় নিয়েছেন ৫০ কোটি

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে ছবিটি শুরুতে বেশ জমজমাট হলেও গত সপ্তাহের শেষে এসে আয়ে কিছুটা পড়তি লক্ষ করা গেছে। এর মধ্যেই ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
মুক্তির আগে থেকেই ‘ভূত বাংলা’ ছবিকে ঘিরে দর্শকমহলে দারুণ উন্মাদনা ছিল। কারণ, প্রায় ১৪ বছর পর চিত্রপরিচালক প্রিয়দর্শন ও বলিউড সুপারস্টার অক্ষয় কুমার একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরলেন। এই জুটি এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। তাই অক্ষয় কুমার ও প্রিয়দর্শনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সিনেমাপ্রেমীরা। এর ওপর ‘ভূত বাংলা’ ছবিতে টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, যীশু, ওয়ামিকা গাব্বির মতো অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। তাই ছবিটিকে ঘিরে সবার প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বক্স অফিসে তারই প্রতিফলন ধরা পড়েছে।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির দিনে প্রায় ১২-১৪ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। প্রথম সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে আনুমানিক ৬০ কোটি রুপির কাছাকাছি। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি দিনে আয় কিছুটা কমে এসেছে, যা হরর-কমেডি ঘরানার ছবিগুলোর ক্ষেত্রে সাধারণ প্রবণতাই ধরা হয়।
‘ভূত বাংলা’ ছবির জন্য তারকারা কত পারিশ্রমিক নিয়েছেন, তা প্রকাশ্যে চলে এসেছে। জানা গেছে, অক্ষয় কুমার ‘ভূত বাংলা’ ছবির জন্য তাঁর আগের ছবি ‘জলি এলএলবি ৩’-এর তুলনায় প্রায় ২৮ শতাংশ কম পারিশ্রমিক নিয়েছেন। ‘জলি এলএলবি ৩’–এর জন্য তিনি ৭০ কোটি রুপি নিয়েছিলেন, যেখানে ‘ভূত বাংলা’-এর জন্য তিনি নিয়েছেন ৫০ কোটি রুপি। তিনি এই ছবির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। এদিকে অক্ষয় কুমার ‘ভূত বাংলা’ ছবির সহপ্রযোজক, তাই ছবির লাভের ৭০ শতাংশ অংশও তাঁর পকেটে যাবে। এই ছবির অন্য প্রযোজক একতা কাপুর বাকি ৩০ শতাংশ লাভের অংশ পাবেন।
‘ভূত বাংলা’ ছবির অন্যতম মূল অভিনয়শিল্পী টাবু; তিনি তাঁর আগের ছবি ‘অরো মে কাহাঁ দম থা’-এর তুলনায় ১৬ শতাংশ কম পারিশ্রমিক নিয়েছেন। প্রিয়দর্শনের ছবির জন্য তিনি ২ কোটি ৫০ লাখ রুপি দাবি করেছিলেন। আর এই ছবির জন্য ওয়ামিকা গাব্বির পারিশ্রমিক তিন কোটি রুপি। পরেশ রাওয়াল ‘ভূত বাংলা’ ছবির পারিশ্রমিক হিসেবে দুই কোটি রুপি নিয়েছেন। এই ছবির জন্য রাজপাল যাদব ১ কোটি থেকে ১ কোটি ৫০ লাখ রুপির মতো পারিশ্রমিক পেয়েছেন।
রাজপাল যাদব যখন চেক বাউন্স মামলায় তিহার জেলে ছিলেন, তখন প্রিয়দর্শন মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে অভিনেতার আর্থিক সমস্যার কথা ভেবে তিনি ‘ভূত বাংলা’-এর জন্য তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। যদিও তখন সঠিক অঙ্কটি জানাননি। এদিকে অভিনেতা যীশু সেনগুপ্ত পেয়েছেন এক কোটি রুপি পারিশ্রমিক। অন্যান্য অভিনেতাদের পারিশ্রমিক এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, ছবিটির মোট বাজেট প্রায় ১২০ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও