• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছি: প্রেস সচিব

প্রভাত রিপোর্ট / ১৪৪ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন, তা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না।
প্রেস সচিব শফিকুল আলমের কাছে টিউলিপের চিঠির প্রসঙ্গে জানতে চান লন্ডনের এক সাংবাদিক। জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, সোমবার (৯ জুন) চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা। এ সফরেই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ। চিঠিতে তিনি ড. ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান।
টিউলিপের চিঠি পাঠানোর সংবাদ বাংলাদেশের সংবাদমাধ্যমে আসে আগেরদিন রবিবার (৮ জুন)। প্রধান উপদেষ্টার সফর শুরুর একদিন আগে। সেদিন অবশ্য প্রেস সচিব সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমরা এখন পর্যন্ত তার কোনো চিঠি হাতে পাইনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও