• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ২১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তাই যেকোনো সময় তিনি আসতে পারেন। তিনি যে সময় মনে করবেন, তখনই দেশে ফিরতে পারবেন।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ভারতে যদি বাংলাদেশের লোক থাকে, অবশ্যই বাংলাদেশ তাদের গ্রহণ করবে, তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় (প্রপার চ্যানেলে) আসতে হবে। কিন্তু ভারত এটা অনুসরণ না করে জঙ্গল ও রাস্তা দিয়ে ঠেলে (পুশইন) পাঠাচ্ছে। বেআইনিভাবে অমানবিক ঠেলে পাঠানো হবে না। এ ব্যাপারে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তাঁর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও