• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

মাজারেই আছেন সমু চৌধুরী, গল্প করছেন প্রশাসনের কর্তাদের সঙ্গে

প্রভাত রিপোর্ট / ১৮৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ময়মনসিংহ ব্যুরো: মাজারকাণ্ডে ভাইরাল হওয়া নাট‍্যকার ও অভিনেতা সমু চৌধুরী এখনও শাহ মিসকিনের মাজারে অবস্থান করছেন। এ সময় তাকে উপজেলা প্রশাসনের কর্তা ব‍্যক্তিদের সঙ্গে খোশগল্পে সময় কাটাতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টা পযর্ন্ত এই অবস্থা আছে বলে জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম। তিনি জানান, সমু চৌধুরীর খোঁজ-খবর নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা মাজারে অবস্থান করছেন। আমাদের সঙ্গে সমু চৌধুরী বসে কথাগল্প করছেন। মাজারে থাকতেই তার স্বাচ্ছন্দ্যবোধ দেখা গেছে। তিনি বতর্মানে স্বাভাবিক এবং সুস্থ আছেন। আমরা তার পাশে আছি। এর আগে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের শাহ্ মিসকিন জয়নাল আবেদিন (র:) মাজারের আসেন সমু চৌধুরী। এরপর রাতে মাজারে থাকার পর আজ বিকেলে মাজারে গাছের নিচে গামছা পরে শুয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও