• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী
তারেক রহমানের শোক

মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু

প্রভাত রিপোর্ট / ২২৪ বার
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর বয়স। রবিবার (১৫ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
গণফোরামের নেতা মধু জানান, বিকেল ৫টায় স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মোস্তফা মোহসীন মন্টু। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে, বন্ধু মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু খবরে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। যদিও ব্যাপক কারচুপি ও দিনের ভোটে রাতে করে ফেলার অভিযোগে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন তারা। এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি। যদিও বিগত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মন্টু।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও