• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ৯৮ বার
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব -১৭) এর জাতীয় আসরের পর্দা উঠলো সোমবার ( ১৬ জুন )। সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইকবাল হোসেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো: মোস্তফা জামান।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৮ টি বিভাগের প্রতিভাবান অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের নিয়ে জাতীয় এই আসর শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে বালকদের বিভাগে বরিশাল বিভাগকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা বিভাগ বালক দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন খুলনা বিভাগের আল কাফি।
২০২৪ সালের জুন মাসে উপজেলার খেলা দিয়ে শুরু হয়েছিলো এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছিলো দেশের প্রায় ১,১০,২৬৪ জন খেলোয়াড়। এরপর প্রতিভাবান খেলোয়াড় নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শেষ হয়োছিলো এই বছরের ফেব্রুয়ারি মাসে। টুর্নামেন্টের ফাইনাল খোলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হবে ১৯ জুন।
জাতীয় এই আসর থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা বাছাই করা হবে। এই ফুটবলাররাই পরবর্তী সময় জায়গা করে নিবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও