• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রভাত রিপোর্ট / ১৫২ বার
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (১৬ জুন) সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের এই বৈঠক হয়। বৈঠকের পর ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বৈঠকে নির্বাচন, শিক্ষা নিয়ে আলোচনা হয়। তিনি জানান, স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে। দেশের এই খাতের উন্নয়নের জন্য কী কী ভালো হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্য বিস্তার নিয়েও বৈঠকে আলাপ হয়েছে বলে সাংবাদিকদের জানান মঈন খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে দেশের গুণগত পরিবর্তন হয়েছে। তিনি বলেন, যে যে কথাই বলুক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
সোমবার (১৬ জুন) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
মঈন খান বলেন, দেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, তবে ভোট না দিয়ে থাকতে রাজি নয়। দেশে তিন তিনটা নির্বাচন হয়েছে, দেখেছেন তো দেশের মানুষ তা মেনে নেয়নি।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যে উন্নয়ন নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। যুদ্ধ সংঘাত থেকে বের হয়ে আমরা একটি শান্তিময় বিশ্ব দেখতে চাই বলে মন্তব্য করেন ড. মঈন খান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও