• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত: নূর

প্রভাত রিপোর্ট / ২২৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত। কারণ, ৫ আগস্টের পরও পরিস্থিতি অনেকটা আগের মতোই রয়েছে। আমাদের মতো লোককে যেখানে জিম্মি হতে হয়, সেখানে নির্বাচন কেমন হতে পারে— তা কিছুটা আঁচ করা যায়। তাই আগে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি। মঙ্গলবার (১৭জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পটুয়াখালীতে নিজের নির্বাচনি এলাকায় হামলার বিষয়ে তিনি জানান, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন। বিগত গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন। অথচ গণঅভ্যুত্থানের পর তাদের মতো নেতাদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয়, যা উদ্বেগের। লন্ডনে বৈঠকে কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। এটি সরকারের বিষয়।
তিনি জানান, সংলাপে বেশিরভাগ দল অর্থবিল ও আস্থা ভোট ও সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়ার বিষয়েও একমত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ টিতে উন্নীত করার বিষয়েও একমত হয়েছে গণঅধিকার পরিষদ, বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও