• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দাবি শিক্ষকদের

প্রভাত রিপোর্ট / ৪৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এ সময় দাবি আদায় না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি জানিয়েছেন ঐক্যজোটের নেতারা। মঙ্গলবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি ও হুঁশিয়ারি উচ্চারণ করেন ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা মোহাম্মদ আল আমিন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের অন্য ৫টি দাবি হচ্ছে— স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন করা; স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা এবং প্রাথমিক বিদ্যালয়ের অধিদফতরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন করা।
কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ আল আমিন বলেন, ‘আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য এখনও সরকার কোনও কার্যকর উদ্যোগ নেয়নি। তাই দাবিগুলো বাস্তবায়নে আগামী ১৫ আগস্ট মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে, ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এতে দেশব্যাপী সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মুখ্যপাত্র এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামসুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও