• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ কুড়িগ্রাম- নাগেশ্বরী- ভুরুঙ্গামারী মহাসড়কে

কলঙ্ক মোচনে পুলিশকে মানবিক হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১৬৮ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে। সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বর্তমান পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সন্তুষ্টির সঙ্গে আমার সন্তুষ্ট। আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্টি কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেন সবাইকে ভালো রাখতে পারি।
বন্যা প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনো আসেনি, দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সবধরনের প্রস্তুতি আছে।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ মো. মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখসহ অন্যান্য জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও