• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ কুড়িগ্রাম- নাগেশ্বরী- ভুরুঙ্গামারী মহাসড়কে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ’র সাক্ষাৎ

প্রভাত রিপোর্ট / ১৮৪ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গত বছ‌রের ৫ আগস্ট বাংলা‌দে‌শের রাজ‌নৈ‌তিক পটপ‌রিবর্ত‌নের পর থে‌কে ঢাকা-‌দি‌ল্লির সম্প‌র্কে টানা‌পড়েন চল‌ছে। এমন প্রেক্ষাপ‌টে গত ২৯ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব নেওয়ার দেড় মাসের ব্যবধানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ ক‌রেন। আর ভারতের রাষ্ট্রপতির কা‌ছে প‌রিচয়পত্র পেশ করার মাস খা‌নে‌কেরও কম সম‌য়ের ব্যবধা‌নে মমতার সাক্ষাৎ পে‌লেন হাইক‌মিশনার।
প্রসঙ্গত, দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান দি‌ল্লি‌তে দা‌য়িত্ব পালনকা‌লে মমতার সাক্ষাৎ চাইলেও তা পান‌নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও