• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

রথযাত্রা উপলক্ষে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

প্রভাত রিপোর্ট / ৪৬৭ বার
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র রথযাত্রা উপলক্ষে রাজধানীতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জুন (শুক্রবার) বিকেল ৩টায় রথযাত্রা এবং ৫ জুলাই (শনিবার) বিকেল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে যেসব সড়কে রথযাত্রার শোভাযাত্রা চলবে, সেগুলো হলো: স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, স্বামীবাগস্থ ইসকন মন্দির, জয়কালী মন্দির থেকে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম উত্তর গেট পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত।
ডিএমপি জানায়, ওই দিনগুলোতে বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব সড়কে যানবাহনের চাপ এড়াতে চালক ও যাত্রীসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে।
ট্রাফিক ব্যবস্থাপনার সুবিধার্থে আইনশৃঙ্খলা বাহিনী রথযাত্রার রুটে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও