• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্সের’ একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে আহত ব্যক্তি সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ওই বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও