• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রভাত রিপোর্ট / ৫০৭ বার
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রভাত,সংবাদদাতা, গাইবান্ধা : গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চলের গুপ্তমনি চরে দু:স্থ অসহায় অবহেলিত চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে শনিবার বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া যুব সংঘ ও সংগঠনের শুরা কমিটির সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: মামুনুর রহমান লিটনের সভাপতিত্বে ক্যাম্প পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মহির উদ্দিন, ডা: মো: জাফরুল্যাহ মিয়া, সংগঠনের রংপুরের বিভাগীয় সেক্রেটারি মো: শিমুল পারভেজ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যা¤েপ চিকিৎসা প্রদান করেন উপসহকারি মেডিকেল অফিসার ডা: মো: জাফরুল্যাহ মিয়া, হোমিও চিকিৎসক মো: জাহাঙ্গীর হোসেন বুলু, হোমিও চিকিৎসক মো: আতাহিয়া রহমান।
মেডিকেল ক্যাম্পে ৪৫০ জনের মধ্যে বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও ওজন পরিমাপ, প্রাথমিক চিকিৎসা, জটিল রোগের ল্যাব টেষ্টের পরামর্শ এবং সকল রোগের উন্নতমানের হোমিও চিকিৎসা প্রদান করা হয়। ক্যা¤েপ টেকনিক্যাল সহযোগিতা প্রদান করেন স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও