• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর পৌনে ১২টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল এলাকায় মহাসড়ক অবরোধ করে।
নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেফতারে অনীহা দেখায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ওসি নাজমুন নূরকে প্রত্যাহার না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। বেলা ১১টার দিকে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানমসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতারা। দুপুর ১২টায় দেখা যায়, পটিয়া ইন্দ্রপোল সংলগ্ন মডেল মসজিদ এলাকায় মূল সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাইয়েও শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছিল, একই কায়দায় এখনো শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। মঙ্গলবার রাতেও পটিয়া থানার ওসির নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বুধবার সকালেও আমাদের এক নারী শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। পটিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলায় যেসব পুলিশ সদস্য জড়িত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও