• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে এশিয়ার মুদ্রা, রেকর্ড সর্বনিম্নে ইন্দোনেশিয়া ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ছে ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির শাহবাগে ডাকসুর দুই নেতার ওপর হামলা, ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

জুলাইয়ের প্রথম ছয় দিনেই এলো ৪২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রভাত রিপোর্ট / ১৭৮ বার
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (৭ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে দেশে মোট ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে কেবল ৩ থেকে ৬ জুলাই—এই তিন দিনেই রেমিট্যান্স এসেছে ২২২ মিলিয়ন ডলার।
গত বছরের একই সময়ে (১-৬ জুলাই ২০২৪) দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭১ মিলিয়ন ডলার। সেই হিসাবে মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুফল এবং মধ্যপ্রাচ্যসহ প্রবাসী কর্মসংস্থানে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে এখন প্রবাসীরা আগ্রহ দেখাচ্ছেন। ঈদ-পরবর্তী সময়ে প্রবাসীদের পাঠানো অর্থে এমন প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলবে।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক আয় ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। চলতি অর্থবছরের প্রথম মাসে এই গতি বজায় থাকলে পুরো বছরের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও