• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

আরও ১৪ জনের করোনা শনাক্ত

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টা পযন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০ লাখ ৫২ হাজার ২১৭ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬৭২ জন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও